ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল – পার্বত্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, মানবতার কন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। তিনি দলমত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।   

মন্ত্রী আজ বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১শয্যা থেকে ৫০শয্যায় উন্নীতকরণ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর আন্তরিকতার কল্যাণেই থানচিতে বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে, আর এসকল উন্নয়নের সুফল জনগণ পেতে শুরু করেছে। থানচিতে কোনো রোগী চিকিৎসা সেবা হতে যাতে বঞ্চিত না হয় তা নিশ্চিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান মন্ত্রী। 

 সিভিল সার্জন ডা: অংসুপুই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াসছিম পারভীন তিবরীজি। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরওয়ার, উপজেলা চেয়ারম্যান থোয়াই মারমা, উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানি, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকতা সুদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল – পার্বত্যমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১