ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তিতাস এমডি নওশাদকে অব্যাহতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬
  • ৪৩০ বার

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার তাকে অব্যাহতি দেয়া হয়। বিদ্যুৎ, গ্যাস ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, নওশাদ ইসলামকে অব্যাহতি দেয়ার কোনো কারণ সেভাবে উল্লেখ করা হয়নি।

তবে অন্য একটি সূত্র জানিয়েছে, রাজধানীর বনানীতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় একটি বাসা বিধ্বস্ত হয়। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে তিতাসের এমডিকে অব্যাহতি দেয়া হলো।

গত ১৮ মার্চ গ্যাস বিস্ফোরণে বনানীর ওই বাড়িটির ব্যাপক ক্ষতি হয়। গ্যাসের লাইনে ফুটো থাকা ও সেখান থেকে গ্যাস বের হওয়ার কথা তিতাস কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেয়ার জন্য ওই বাড়ির মালিক তিন দফা অভিযোগ জানান।

কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাছাড়া ওই গ্যাস বিস্ফোরণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করে।

ভবনটির মালিকের কাছ থেকে এ ব্যাপারে অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেয়ায় ইতিমধ্যে তিতাসের এক কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তবে অব্যাহতির বিষয়ে নওশাদ ইসলাম গণমাধ্যমকে বলেন, অব্যাহতির ব্যাপারে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তিতাস এমডি নওশাদকে অব্যাহতি

আপডেট টাইম : ১১:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬