ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী প্রতিভার অধিকারী – বস্ত্র ও পাটমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি বিশ্ব পরিমণ্ডলে শুধু নিজেকেই আলোকিত করেননি সমগ্র বাঙালি জাতিকে আলোকিত করেছেন।

আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বক্তব্য এসব কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের মুক্তির অগ্রদূত। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাঁর কন্যা শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন এনে দিয়েছেন।

 মন্ত্রী বলেন, জাতির পিতার নির্দেশিত পথেই দেশকে পরিচালিত করছেন তাঁর কন্যা। বঙ্গবন্ধুর মতোই তিনি অসীম সাহসী, সৎ ও দেশপ্রেমী। তাঁর সততা, দক্ষতা ও মেধা ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারি কলেজে বৃক্ষরোপণ করেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।

অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন মন্ত্রী। অনুষ্ঠানে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী প্রতিভার অধিকারী – বস্ত্র ও পাটমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১