ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

৭৫ লাখ ডোজ টিকা প্রদানে বিশেষ অভিযান আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার সারা দেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে করোনা ভাইরাসের ৭৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে।

২৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা এই টিকা পাবেন। তবে এ জন্য তাঁদের আগে নিবন্ধন করা থাকতে হবে এবং মুঠোফোনে খুদে বার্তা পেতে হবে। টিকা দেওয়ার ক্ষেত্রে চল্লিশোর্ধ্ব, নারী, প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এসব তথ্য জানান। অধিদপ্তরের ফেসবুক পেজে তাঁর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে তাঁরা ৭৫ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এর বাইরে নিয়মিত টিকাদান কার্যক্রমের আওতায় কাল আরও পাঁচ লাখ টিকা দেওয়া হবে। বিশেষ ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজের টিকা দেওয়া হবে। আজ যাঁরা প্রথম ডোজ নেবেন, তাঁদের ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। টিকা নেওয়ার জন্য সবাইকে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, কাল বিশেষ ক্যাম্পেইনে প্রতিটি ইউনিয়ন পরিষদের যেকোনো একটি ওয়ার্ডে একটি কেন্দ্র থাকবে। পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে একটি করে এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে তিনটি করে বুথে টিকা দেওয়া হবে। স্থানীয়ভাবে বুথ কমানোুবাড়ানো যাবে। সকাল নয়টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের লক্ষ্য হলো, কাল এক দিনে প্রতিটি ইউনিয়নে দেড় হাজারের বেশি, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫০০ বা এর বেশি এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ১ হাজার বা এর বেশি টিকা দেওয়া। এ ছাড়া নিয়মিত যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, সেগুলোর কার্যক্রমও অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

৭৫ লাখ ডোজ টিকা প্রদানে বিশেষ অভিযান আজ

আপডেট টাইম : ০৯:০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১