ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাবুলে বন্ধ হচ্ছে নারীদের ড্রাইভিং প্রশিক্ষণকেন্দ্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বছর আগে নারীদের জন্য চালু হওয়া একটি ড্রাইভিং প্রশিক্ষণকেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে।  প্রশিক্ষণকেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নারী উদ্যোক্তা নীলাভ।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

উদ্যোক্তা নীলাভ বলেন, ৩০-এর বেশি নারীর আগ্রহ থাকলেও গত এক মাসে কেউই ড্রাইভিং শেখার জন্য প্রশিক্ষণকেন্দ্রে আসেননি।

‘আমি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছি’, যোগ করেন এই উদ্যোক্তা।

মুগ্ধা। যিনি এক মাস আগে এ প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রশিক্ষণ নেন। তিনি বলেন, নারীদের কাজ ও দক্ষতা তৈরির কাজ চালিয়ে যেতে হবে। আমি নিজের পায়ে দাঁড়ানো এবং কারও ওপর যেন নির্ভর করতে না হয় সে জন্য গাড়ি চালানো শিখেছি।

গীতি নামের এক নারী বলেন, শুধু আমি নই, সব আফগান নারীর কিছু লক্ষ্য রয়েছে। তারা অভাবী হতে চান না।

এদিকে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান বলছে— তারা ইসলামি শরিয়ত অনুযায়ী নারীদের কাজ ও শিক্ষা অর্জনের অনুমতি দেবে।

তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য সৈয়দ খোস্তি বলেন, ইসলামিক কাঠামোর ওপর ভিত্তি করে নারীরা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাবুলে বন্ধ হচ্ছে নারীদের ড্রাইভিং প্রশিক্ষণকেন্দ্র

আপডেট টাইম : ১১:০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১