ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সৌদিতে এক বছরে বিদেশি কর্মী কমেছে পৌনে ৬ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবে সরকারি-বেসরকারি খাতে বিদেশি কর্মীর সংখ্যা কমে গেছে ৫ লাখ ৭১ হাজার যা ৮ দশমিক ৫২ শতাংশ। ২০২০ সালের জুন থেকে চলতি বছরের জুনের মধ্যে চাকরি হারিয়েছেন এই বিপুলসংখ্যক কর্মী।

সৌদি আরবের পরিসংখ্যান ও বিমা কর্তৃপক্ষের তথ্য মতে, ২০২০ সালে জুনের শেষে দেশটিতে বিদেশি কর্মী ছিল ৬৭ লাখ। চলতি বছরের জুনে তা কমে দাঁড়ায় ৬১ লাখে। ঐ একই সময়ের ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশটিতে সামাজিক বিমা ব্যবস্থার আওতায় থাকা সরকারি-বেসরকারি খাতে কর্মরত সৌদি ও বিদেশি নাগরিকের সংখ্যা কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ২০২০ সালের জুনে এ ধরনের ৮৭ লাখ কর্মী থাকলেও এক বছরে তা কমে দাঁড়িয়েছে ৮২ লাখে।

এ বছরের জুনে সরকারি-বেসরকারি খাতে কর্মরত সামাজিক বিমা গ্রহণকারী সৌদি নাগরিকদের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজারে। গত বছর একই সময়ে এর সংখ্যা ছিল ১৯ লাখ ৪০ হাজার। গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে সৌদির সামাজিক বিমা গ্রহণকারী বিদেশির সংখ্যা কমেছে ৩ দশমিক ১২ শতাংশ বা ১ লাখ ৯৭ হাজার ৭৪৫ জন। সেই তুলনায় সৌদি গ্রাহক কমার সংখ্যা ৬২ হাজার ৫৮৩ জন বা ২ দশমিক ৩৪ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সৌদিতে এক বছরে বিদেশি কর্মী কমেছে পৌনে ৬ লাখ

আপডেট টাইম : ০৯:০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১