ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের ভিসা নবায়ন করবে ইমিগ্রেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ায় ঝুলে থাকা অভিবাসী কর্মীদের মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন করবে ইমিগ্রেশন।  ১৫ সেপ্টেম্বর অভিবাসন বিভাগ এক নোটিশে এ কথা জানিয়েছে। চলমান করোনাভাইরাস সংক্রমণরোধে প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে কয়েক ধাপে লকডাউনে ছিল। এ সময়ে লাখ লাখ প্রবাসী শ্রমিক তাদের কর্ম হারিয়েছেন।

পাশাপাশি লকডাউন চলাকালীন ইমিগ্রেশন বিভাগের যাবতীয় কর্মকাণ্ডে ছিল স্লথগতি। তখন প্রবাসীদের ভিসা ও পারমিট নবায়ন হয়নি। এ অবস্থায় বিপাকে পড়েন লাখ লাখ অভিবাসী শ্রমিক। একটি মহল গুজব রটিয়েছে রি-হায়ারিং ৬নং ভিসা আর নবায়ন হবে না।

বিষয়টি সরকারের উচ্চমহলে নজরে আসার পর (১৫ সেপ্টেম্বর) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাযাইমি দাউদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন, রি-হায়ারিং প্রকল্পের ভিসার মেয়াদ যাদের লকডাউন চলাকালীন শেষ হয়ে গেছে তাদের ভিসা নবায়নের ব্যাপারে কাজ করছে ইমিগ্রেশন বিভাগ এবং বিষয়টি স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। চূড়ান্ত অনুমোদন পেয়েই সব অভিবাসীদের ভিসা নবায়ন করা হবে।

তিনি পরামর্শ দিয়ে বলেছেন নিয়োগকর্তার মাধ্যমে অভিবাসীরা  পাসপোর্ট ও লেভি ইমিগ্রেশনে জমা দিয়ে একটি স্পেশাল পাস নেওয়ার জন্য। তবে এই ভিসা নবায়ন যারা বর্তমানে  মালয়েশিয়ার ভিতরে আছেন তাদের জন্য এই নির্দেশনা।  যারা ছুটিতে নিজ নিজ দেশে যাওয়ার পর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসা কখন এবং কীভাবে নবায়ন করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা আসেনি।

এদিকে নতুন করে চলমান শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া রিক্যালিব্রেশনের কার্যক্রম দ্রুত ও বেগবান করার কথা বলা হয়েছে।  সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের পরবর্তী ধাপগুলো দ্রুত শেষ করার কিছু  ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেমন নিয়োগকর্তার মাধ্যমে বৈধপ্রার্থীদের ফিঙ্গার প্রিন্টের জন্য ইমিগ্রেশনে যাওয়ার প্রয়োজন নেই।  সেক্ষেত্রে নিয়োগকর্তার অফিসেই ফিঙ্গার প্রিন্ট করতে পারবেন।  নতুন করে বৈধ হতে রিক্যালিব্রেশনের আওতায় ১ লাখ ৭৮ হাজার ৬৮ জন অভিবাসী আবেদন করেছেন।  এ আবেদন প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের ভিসা নবায়ন করবে ইমিগ্রেশন

আপডেট টাইম : ১১:৪১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১