ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

করোনাক্রান্ত একের পর এক শিক্ষার্থী: স্কুল বন্ধের বিষয়ে যা বললেন মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিভিন্ন জেলায় স্কুল শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় স্কুলগুলো মনিটর করা হচ্ছে। এ ঘটনায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। বিষয়গুলো আমাদের সার্বক্ষণিক তদারকিতে আছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

করোনা এমন ভাইরাস যে কেউ যে কোনো সময় আক্রান্ত হতে পারে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আমার আহ্বান, সবাই যেন নিয়ম মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে আসেন এবং ক্লাস নেন। আর আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে।

মানিকগঞ্জের সেই ছাত্রী সুবর্ণা ইসলাম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মানিকগঞ্জের ওই শিক্ষার্থীর বিষয়ে আমরা খোঁজ নিয়েছি। তার সহপাঠীদের করোনা পরীক্ষা করা হয়েছে। সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।

শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি নিয়ে চাপ না দেওয়ার আহ্বান জানিয়ে ডা. দীপু মনি বলেন, দেখতে হবে, সে কেন উপস্থিত হলো না। কোনভাবেই জোর করা যাবে না। কারণ কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে পাঠগ্রহণ না করতে পারলেও তার জন্য অনলাইন ও টিভিতে ক্লাস চালু আছে।

এদিকে বুধবার (২২ সেপ্টেম্বর) মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে সুবর্ণা ইসলাম রোদেলা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সুবর্ণা জেলা শহরের বেউথা এলাকার বশির উদ্দিন মোল্লার মেয়ে এবং এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ক্লাসে তার রোল নম্বর এক ছিল।

এছাড়াও গোপালগঞ্জের কোটালীপাড়ার ৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে। ঘটনার পর তৃতীয় শ্রেণির পাঠদান ১৪ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

করোনাক্রান্ত একের পর এক শিক্ষার্থী: স্কুল বন্ধের বিষয়ে যা বললেন মন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১