ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বিমানবন্দরে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কোভিড-১৯ টেস্ট করা যাবে বিদেশগামী যাত্রীদের -স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ টেস্ট করার জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপস্থিত মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে ব্রিফিংকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর কাজ অতি দ্রুততম সময়ে শেষ হবে। আমি নিজে গত পরশু দিন এসে এখানে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজকের মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে। ইতোমধ্যেই বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তারাই অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে ২৫ সেপ্টেম্বরের মধ্যেই বিদেশগামী যাত্রীরা এই পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন। 

ল্যাবের সংখ্যা কত ও দৈনিক কতজন মানুষ এই ল্যাবগুলোতে পরীক্ষা করতে পারবেন এরকম একটি প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখানে মোট ৬ টি ল্যাবের মাধ্যমে ১২ টি মেশিন বসানো হবে। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রুততম সময়ে পরীক্ষার জন্য র‌্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।

ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বিমানবন্দরে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কোভিড-১৯ টেস্ট করা যাবে বিদেশগামী যাত্রীদের -স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১