ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জালালাবাদে বন্দুকধারীর হামলা, দুই তালেবানসহ নিহত ৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে দুই তালেবান যোদ্ধা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) নিরাপত্তা সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর ধরেই নানগারহার প্রদেশটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আফগান শাখার প্রধান ঘাঁটি। এর আগেও জালালাবাদে এমন হামলার ঘটনা ঘটেছে।

নিরাপত্তা সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অজ্ঞাত বন্দুকধারীরা রিকশাযোগে জালালাবাদের গাওচাক জেলার একটি তল্লাশি চৌকিতে আসে। এর পরই তারা সেখানে গুলি চালায়। এতে দুই নিরাপত্তা রক্ষী এবং একজন বেসামরিক পথচারী নিহত হয়েছেন।

তথ্যটি নিশ্চিত করে তালেবানের এক কর্মকর্তা বলেন, হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা ৫ জন। এর মধ্যে দুই জন তালেবান যোদ্ধা এবং তিনজন বেসামরিক নাগরিক। প্রত্যক্ষদর্শী বলছে, জালালাবাদে একটি গ্যাস স্টেশনে তালেবানের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারী। এতে দুই তালেবান যোদ্ধা ও একজন পথচারী নিহত হয়েছেন। একজন শিশুও নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জালালাবাদে বন্দুকধারীর হামলা, দুই তালেবানসহ নিহত ৫

আপডেট টাইম : ০৭:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১