ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

খালেদা জিয়া বাংলাদেশের ‘লেডি লাদেন’ : মতিয়া চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬
  • ৩৫৬ বার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়াও ব্যর্থ, তার কুপুত্র তারেক রহমানও ব্যর্থ। মানুষ মানুষের রাজনীতির নেতৃত্ব দেবে। জানোয়ার তো আর মানুষের রাজনীতির নেতৃত্ব দিতে পারে না! জানোয়ারের নেতৃত্বে মানুষ কি পাবে!’

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

এ সময় মন্ত্রী বিএনপি নেতৃত্বের সমালোচনা করে বলেন, ‘সারা

দেশ থেকে যারা বিএনপির সম্মেলনে এসেছেন, তাদের সবাইকে আমি ‘অমানুষ’ বলে মনে করি না। তবে তাদের কাছে একটা প্রশ্ন রাখি। আর তা হলো- ডাক্তার ভুল করলে একজন রোগী মারা যায়। কিন্তু রাজনীতিবিদরা ভুল করলে লাখ লাখ মানুষ মারা যায়। তার প্রমাণ হচ্ছে হিটলার, লাদেন, আইএস, খালেদা জিয়া এবং অন্যান্যরা আর বাংলাদেশের বর্তমানের ‘লেডি লাদেন’ হলেন খালেদা জিয়া।’

মতিয়া চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের কঠোর সমালোচনা করে বলেন, ‘বিকৃত-উন্মাদ রাজনীতির ধারক একজন দেশে, অন্যজন বিদেশে বসে আছেন। তারা দেশকে কি দেবেন! ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে বিএনপি নেত্রী ব্যর্থ। তার কুপুত্র তারেকও ব্যর্থ। এই দুই জনের সম্মিলনেই একটি পার্টি। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’

প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, বিএমএ`র মহাসচিব ডা. ইকবাল আর্সেনাল, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, শাহরিয়ার কবির, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

খালেদা জিয়া বাংলাদেশের ‘লেডি লাদেন’ : মতিয়া চৌধুরী

আপডেট টাইম : ১২:৫০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০১৬