ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দেশে ৪ শতাধিক জিন এক্সপার্ট ল্যাব রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে এখন ৪ শতাধিক জিন এক্সপার্ট ল্যাব রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেছেন, দেশে এখন ৪০০টির বেশি জিন এক্সপার্ট ল্যাব রয়েছে, যেখানে যক্ষ্মা নির্ণয় করা হচ্ছে এবং সঠিক সময়ে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যার টিবি হাসপাতালে ওয়ান স্টপ সেন্টার ও রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরি উদ্বোধন করে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সঠিক সময়ে বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় আক্রান্তদের মধ্যে সুস্থতার হার অনেক বেড়ে গেছে। ২০০৪ সালেও বছরে যেখানে ৭০ হাজার মানুষ যক্ষ্মায় মারা যেত। বর্তমানে সেটি ৪৮ শতাংশ কমে ২৮ হাজারে নেমে এসেছে। এখন ৯৫ শতাংশের বেশি রোগী সুস্থ হচ্ছেন।’

মন্ত্রী বলেন, ‘আমাদের আরও উন্নতির সুযোগ রয়েছে। আক্রান্তের হার শূন্যে আনতে হবে। আর এ কাজে সহায়তা করবে শ্যামলীর এই হাসপাতালের ওয়ান স্টপ কেন্দ্র ও ল্যাবরেটরি।’

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দেশে ৪ শতাধিক জিন এক্সপার্ট ল্যাব রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০২:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১