ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আগামীকাল ১৬০ ইউপি ও ৯ পৌরসভায় গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, ইসি সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৬০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও ৯টি পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলনে তিনি এ কথা জানান।

ইসি সচিব জানান, তফসিল অনুযায়ী, ১৬১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে মোড়লগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া, নয়টি পৌরসভা এবং দুটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন হবে এদিন।

যেসব পৌরসভায় নির্বাচন হবে—
পঞ্চগড়ের দেবীগঞ্জ, যশোরের নওয়াপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ফেনীর সোনগাজী, নোয়াখালী কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী এবং কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া। সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

ইউনিয়ন পরিষদ:
১৬০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪৪টিতে চেয়ারম্যান পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে, অন্য পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হওয়ায় ১৬০টি ইউপিতেই নির্বাচন হবে। এর মধ্যে ১১টিতে ইভিএমে ভোট গ্রহণ করা হব।

 ইসি সচিব জানান, প্রতি ভোটকেন্দ্রে বিভিন্ন বাহিনীর ২২ জনের ফোর্স মোতায়েন করা হয়েছে। ৯২ জন নির্বাহী হাকিম ও ৫৭ জন বিচারিক হাকিম দায়িত্ব পালন করছেন। এছাড়া, র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ডের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা যে প্রস্তুতি নিয়েছি, তাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আগামীকাল ১৬০ ইউপি ও ৯ পৌরসভায় গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, ইসি সচিব

আপডেট টাইম : ১২:৩১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১