ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

শীর্ষ সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবে ডিএসইসির উদ্বেগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ১১ সিনিয়র সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। আজ রোববারে কার্যনির্বাহী পরিষদের সভায় এ উদ্বেগ প্রকাশ তার ।

সংগঠনের পল্টন এলাকায় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয়- প্রচলিত আইনে কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে পারে। কিন্তু শুধু একটি পেশার ১১ জন শীর্ষনেতার ঢালাওভাবে ব্যাংক হিসাব তলব উদ্দেশ্যমূলক, যা অতীতে কখনো কোনো সময় কোনো পেশার ক্ষেত্রে ঘটেনি। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা পেশার ওপর চাপ ও হুমকি স্বারূপ।

সাব-এডিটরস কাউন্সিল মনে করে, ঢালাও ভাবে ব্যাংক হিসাব তলব সাংবাদিক সমাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে । এর মধ্য দিয়ে নির্বাচিত নেতারা ও জাতীয় প্রেস ক্লাবের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়ের সঞ্চালনায় সভায় সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, কোষাধ্যক্ষ আলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, দপ্তর সম্পাদক মনির আহমাদ জারিফ, প্রচার প্রকাশনা সম্পাদক আলমগীর কবীর, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক লাবিন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌফিক অপু, কার্যনির্বাহী সদস্য ফারজানা জবা, আব্দুর রহমান, আবুজাফর সাইফ উদ্দিন, সাফায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে ১১ নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। নেতারা হলেন- জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আরেক অংশের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আরেক অংশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

শীর্ষ সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবে ডিএসইসির উদ্বেগ

আপডেট টাইম : ১১:৪৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১