ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রাষ্ট্রধর্মের বিরুদ্ধে রায় আসলে দাবানল জ্বলে ওঠবে : হেফাজত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
  • ৫২৯ বার

রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেয়া হলে দেশে দাবানল জ্বলে ওঠবে বলে হুমকি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র বরদাস্ত করবে না দেশবাসী। ৯২ ভাগ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, এ নিয়ে আদালতে মামলা ও শুনানি চলতে পারে না।

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, রাষ্ট্রধর্ম নিয়ে দেশবাসীর আক্বিদা-বিশ্বাসের বিরুদ্ধে যদি কোনো রায় আসে, আল্লাহর কসম, সেদিন এদেশের সাড়ে চার লাখ মসজিদ থেকে কোটি কোটি মুসলমানের প্রতিবাদে

দাবানল জ্বলে ওঠবে। অচল করে দেয়া হবে দেশ।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর শুনানির অপেক্ষায় থাকা রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধানে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে আনিত রিটের শুনানি আগামী ২৭ মার্চ ধার্য করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর ‘রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে চক্রান্ত ও রিট বাতিলের দাবিতে’ হেফাজতে ইসলাম হাটহাজারী শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

এর আগে নামাজের পর হাটহাজারী ডাক বাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে হাটহাজারী মাদরাসায় এসে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাইনুদ্দীন রুহী, হাটহাজারী শাখার সাধারণ সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা কলিমুল্লাহ প্রমুখ।

হেফাজত মহাসচিব বলেন, দেশে আইনশৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা করুন, দেশের সম্পদের লুটপাট বন্ধ করুন। ধর্মের ওপর একের পর এক আঘাত দেয়ার অপতৎপরতা থামান। অন্যথায় ক্ষোভের দাবানল জ্বলে উঠলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুঁজে পাবে না।

রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংবিধানে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৮৮ সালে হাইকোর্টে রিট করা হয়। এরপর থেকেই আবেদনটি হাইকোর্টে বিচারাধীন ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রাষ্ট্রধর্মের বিরুদ্ধে রায় আসলে দাবানল জ্বলে ওঠবে : হেফাজত

আপডেট টাইম : ১০:৫৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬