ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আফগানিস্তানে শান্তি ফেরাতে একসঙ্গে কাজ করতে হবে: মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আজ আফগানিস্তানে কী হচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। সেখানে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে। সে জন্য আমাদের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।’ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পূর্ণাঙ্গ বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন বলে উল্লেখ করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

মোদি বলেন, ‘ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব, এই বিস্তীর্ণ অঞ্চল প্রগতিশীল সংস্কৃতি, মূল্যবোধ ও মধ্যপন্থার এক দুর্গ ছিল। বহু শতক আগে এখানেই সুফিবাদ বিস্তার লাভ করেছিল। আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্যের দিকে তাকালেই তা আমরা দেখতে পাব। সেই ঐতিহ্যের ওপর দাঁড়িয়েই এসসিওকে উগ্রপন্থা ও কট্টরবাদের বিরুদ্ধে এক গ্রহণযোগ্য অবস্থান নিতে হবে।’

তিনি আরও বলেন, উগ্রবাদ বা মৌলবাদ রুখতে সংযোগ জরুরি। যোগাযোগ জরুরি। কিন্তু তা কখনো একপক্ষীয় হতে পারে না। দ্বিপক্ষীয় আলোচনা, সহযোগিতা ও স্বচ্ছতাকে সামনে রেখেই তা সম্ভব। সব দেশের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান ও মর্যাদা দেওয়া প্রয়োজন। কট্টরবাদের মোকাবিলায় সর্বগ্রাহ্য যোগাযোগকে ব্যবহার করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আফগানিস্তানে শান্তি ফেরাতে একসঙ্গে কাজ করতে হবে: মোদি

আপডেট টাইম : ০১:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১