ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আল্লামা শাহ আহমদ শফীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের ১৮ সেপ্টেম্বর এইদিনে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি একই সঙ্গে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ ৩৪ বছর জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের পদে দায়িত্ব পালন করেন।

আল্লামা শাহ আহমদ শফী চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম ও ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় পড়াশোনা করেন।

হাটহাজারী মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে শুরু হয় তার কর্মজীবন। ১৯৮৬ সালে তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে যোগ দেন। এরপর থেকে টানা ৩৪ বছর ধরে সুনামের সাথে তিনি ওই পদে ছিলেন।

আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ২০১৭ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে এমএ (আরবি-ইসলামিক স্টাডিজ)-এর সমমান ঘোষণা করেন।

মৃত্যুর আগের দিন আন্দোলনের মুখে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদ ছাড়েন শফী। তার মৃত্যুকে অস্বাভাবিক অভিযোগ করে মামলাও করা হয়। সেই মামলার তদন্তে ৪৩ জনের দায় পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত বছর আহমদ শফীর মৃত্যুর পর এক বছরে বিভিন্ন ঘটনায় হেফাজতে নানা পরিবর্তন এসেছে। সংঘাতে জড়িয়ে অনেকটা চাপে আছে কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠনটি।

এদিকে শফীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো কর্মসূচি-ই নেওয়া হয়নি। হেফাজত নেতা নুরুল ইসলাম জিহাদী বলেন, আলেম-ওলামারা জন্ম-মৃত্যুবার্ষিকী পালন করেন না। তাই আহমদ শফীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো কর্মসূচি নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আল্লামা শাহ আহমদ শফীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ০৯:৪৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১