ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

১১ সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব: ডিইউজের উদ্বেগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ।

ডিইউজে নেতারা মনে করে, একটি পেশার শীর্ষ নেতাদের এভাবে ব্যাংক হিসাব তলব করার ঘটনা নজিরবিহীন ও উদ্দেশ্যমূলক। এতে গোটা সাংবাদিক সমাজে তৈরি হয়েছে ভীতিকর পরিবেশ এবং স্বাধীন সাংবাদিকতার পথে এই ঘটনা হুমকিস্বরূপ।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদের সভায় এই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হয়।

এই পরিস্থিতিতে আগামী রবিবার বিকালে সাবেক ও বর্তমান সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে এই সভায় বৃহস্পতিবার অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গৃহীত সিধান্তসমুহ পর্যালোচনা ও সাধারণ সদস্যদের বিপুল উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন প্রস্তাব অনুমোদনের জন্য সদস্যদের ধন্যবাদ জানানো হয়। একই সাথে ‘দ্বৈত ভোটার হিসাবে পরিচিত’ সমজাতীয় দু’টি ট্রেড ইউনিয়নের সদস্য ১৪৭ জনের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডিইউজের এজিএম।

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টও অনুমোদন করা হয়।

আলোচনায় অংশ নেন ডিইউজের সহ-সভাপতি এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, জনকল্যান সম্পাদক সোহেলী চৌধুরী, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল, নির্বাহী পরিষদ সদস্য সাকিলা পারভীন, রাজু হামিদ, ইব্রাহিম খলিল খোকন, জুবায়ের রহমান চৌধুরী, বাংলাদেশ পোস্টের ডেপুটি ইউনিট চিফ নাজমুল হাসান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

১১ সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব: ডিইউজের উদ্বেগ

আপডেট টাইম : ১২:০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১