ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আজ নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ৮০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল থাকছে। সফরসূচি অনুযায়ী, ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ১৭ ও ১৮ সেপ্টেম্বর দুই দিনের যাত্রাবিরতির পর ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে অবস্থান করবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিভিন্ন অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার পাশাপাশি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে তিনি বাংলায় ভাষণ দেবেন। এর আগে জাতিসংঘে ১৭ বার ভাষণ দিয়েছেন শেখ হাসিনা। এবার হবে তার ১৮ তম ভাষণ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার সাধারণ পরিষদে প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আশা’। কোভিড মহামারির কারণে অর্থনীতি যে ধাক্কা খেয়েছে, সেটি দূর করে আশা জাগানোর জন্যই তা রাখা হয়েছে। এবারের অধিবেশনে আরেকটি বিষয় গুরুত্ব পাবে, তা হলো জলবায়ু পরিবর্তন। এছাড়া রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশ সাইডলাইনে একটি অনুষ্ঠান আয়োজন করবে।

জাতিসংঘের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি দ্বিপক্ষীয় বেশ কয়েকটি বৈঠক হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মালদ্বীপ, ইউরোপীয় ইউনিয়ন ও ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। এ ছাড়া বারবাডোজের প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও বৈঠক হবে।

আফগানিস্তান সমস্যার কারণে রোহিঙ্গা ইস্যু হারিয়ে যাচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটি হারিয়ে যাচ্ছে না। রোহিঙ্গা শব্দটি এখন সবাই জানে এবং বাংলাদেশের কারণে এটি পরিচিত একটি নাম। তারা যে নির্যাতিত হয়েছে, এটি সবাই জানে। রোহিঙ্গা নিয়ে নতুন কোনো প্রস্তাব থাকবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রস্তাব আগেই দিয়েছি। নতুন করে আর কিছু দিতে চাই না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আজ নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশন

আপডেট টাইম : ১০:১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১