ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

নিজ নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধু’র ছবি হস্তান্তর করলেন তথ্য প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি আজ তার নিজ নির্বাচনী এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি (পোট্রের্ট)  বিতরণ করেছেন। বিতরণ কালে তিনি বলেন, আমি মুখে যা বলি তা কাজে প্রমাণ করি।

আজ সরিষাবাড়ি (জামালপুর)পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগে’র নের্তবৃন্দের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি হস্তান্তর করেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তারেক রহমান সরকারের ভেতরে আরেকটি ‘সরকার’ তৈরি করেছিল। দেশের সম্পদ লুটপাট করেছিল। এছাড়া আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে শেখ হাসিনাকে প্রধান টার্গেট করে ২০০৪ সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল।

আজ সরিষাবাড়ি  (জামালপুর)  পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের মদদেই সারাদেশে জঙ্গিবাদের উত্থান হয়।

তারেক জিয়াকে উদ্দেশ্যে ডাঃ মুরাদ বলেন, বিদেশের মাটিতে বসে আস্ফালন না করে, দেশে ফিরে আসার আহবান জানান। দেশের টাকা বিদেশে পাচার করার ইতিহাস জাতি ভুলে যায় নাই। এখনও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন ;  ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে এবং আগামীতেও থাকবে।

পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর শিশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

নিজ নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধু’র ছবি হস্তান্তর করলেন তথ্য প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১