ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে ২৪ কোটি টিকা আসবে : পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ২৪ কোটি টিকা লাইন আপে রয়েছে। এই টিকা আগামী বছরের (২০২২ সাল) মার্চ- এপ্রিলের মধ্যে আমরা পাব বলে আশা করছি। বুধবার (১৫ সেপ্টেম্বর) হোটেল লা মেরিডিয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, এর মধ্যে ২ কোটি ৩০ লাখ লোককে আমরা টিকা দিয়েছি। আমরা প্রথম ধাপে ৮ কোটি লোককে টিকা দিতে চাই। সে লক্ষ্যে ২৪ কোটি টিকা আনার চেষ্টা করছি। এই টিকার বেশির ভাগ পাব কোভ্যাক্স থেকে।

রাশিয়ার টিকা নিয়ে অগ্রগতি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাশিয়ার টিকায় খুব একটা অগ্রগতি নেই। তবে আমরা কাজ করছি।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, ভারতে আমাদের চেয়ে করোনা সংক্রমণের হার বেশি। তবে যুক্তরাজ্য ভারতের নাগরিকদের ভ্রমণে রেড অ্যালার্ট না দিয়ে আমাদের দিয়েছে। যুক্তরাজ্য বলছে, আমাদের এখানে নাকি আফ্রিকার ভ্যারিয়েন্ট রয়েছে। আমাদের এখানে সেটি নেই। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ তারা যেন বলে, আমাদের এখানে কোনো আফ্রিকান ভ্যারিয়েন্ট নেই। তাহলে সুবিধা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে ২৪ কোটি টিকা আসবে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১