ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মোদী-বাইডেনের বৈঠকে গুরুত্ব পাবে তালেবানের উত্থান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মাসেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে ২৪ সেপ্টেম্বর মোদীর বৈঠক হওয়ার কথা নিশ্চিত করেছেন প্রেস সেক্রেটারি জেন সাকি।

বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর নেতাদের বৈঠকে এবারের মূল আলোচনার বিষয় আফগানিস্তান। হঠাৎ করেই তালেবানের উত্থান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির জন্য। এই অবস্থায় মোদী-বাইডেনের এই বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে বলেও মনে করা হচ্ছে।

এছাড়াও এই বৈঠকের আলোচ্য বিষয় হিসেবে থাকতে পারে করোনা ভ্যাকসিন, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বাদ যাবে না চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, বিভিন্ন ক্ষেত্রে একজোট হয়ে কাজ করার বার্তাই মূলত দেওয়া হবে এই বৈঠকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামীদিনে ভারতের কূটনৈতিক সম্পর্ক কতটা মজবুত হয়, তার জন্যও এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সব সেনা সরিয়ে নিয়ে, আফগানিস্তানে ২০ বছরের সামরিক অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। এর মাঝেই  দেশটিতে আবারও নিয়ন্ত্রণ নিয়ে নতুন সরকার গঠন করেছে বিদ্রোহী সংগঠন তালেবান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মোদী-বাইডেনের বৈঠকে গুরুত্ব পাবে তালেবানের উত্থান

আপডেট টাইম : ১১:০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১