ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে ৬ মাসে বিজেপির চার মুখ্যমন্ত্রীর পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে গত ৬ মাসের ব্যবধানে ক্ষমতাসীন বিজেপির চারজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন। সবশেষ গুজরাটে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিজয় রুপানি। শনিবার (১১ সেপ্টেম্বর) হঠাৎ করেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

আগামী ২০২২ সালের শেষ দিকে গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার প্রায় এক বছর আগেই শনিবার পদত্যাগ করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী। রাজ্যটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা এবং ক্ষমতাসীন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

পদত্যাগের কারণ স্পষ্ট করে না জানালেও বিজয় রুপানি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক-নির্দেশনায় গুজরাটের উন্নয়নে পাঁচ বছরের দীর্ঘ যাত্রা ছিল আমার। নতুন এনার্জির সঙ্গে রাজ্যের আরও উন্নয়নের স্বার্থে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে গত জুলাইয়ে পদত্যাগ করেন কর্ণাটকের বিজেপির মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা। তার ও তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ এনেছিল রাজ্য বিজেপির ইউনিট।

একইভাবে উত্তরাখণ্ডে বিজেপির মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত’কে সরিয়ে দায়িত্ব গ্রহণ করেন বিজেপির আরেক নেতা তীরথ সিং রাওয়াত। তিনিও চার মাস পর পদত্যাগ করেন। গুজরাট ও উত্তরাখণ্ড উভয় রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
চলতি বছরের শুরুতে একই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের ব্যাপক সমালোচনায় মুখর হন রাজ্য বিজেপির বিধায়ক ও মন্ত্রীরা। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র থেকে দুই সিনিয়র নেতাকে পাঠায় বিজেপি। শেষ পর্যন্ত তাকে আর অপসারণ করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে ৬ মাসে বিজেপির চার মুখ্যমন্ত্রীর পদত্যাগ

আপডেট টাইম : ০২:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১