ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি পেলো বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
  • ৩৭৪ বার

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশাপাশি জাতীয় কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

যদিও ১৯ মার্চ কাউন্সিল করার জন্য গত ২ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি পায় বিএনপি। পাশাপাশি তারা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি চেয়েও আবেদন করে রেখেছিল।

জানা গেছে, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ছাড়াও এর সামনের প্রাঙ্গণ, পূর্ব দিকের সামনের সড়ক, সেমিনার হল, পেছনের মাঠ অর্থাৎ নতুন ভবনের সামনের মাঠও বরাদ্দ দেয়া হয়েছে।

ইনস্টিটিউশন কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল টেনিস মাঠটি ছাড়া আশপাশের পুরো জায়গাই বিএনপি ব্যবহার করতে পারবে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যান এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বুকিং চেয়ে গত ২৪ জানুয়ারি চিঠি পাঠায় বিএনপি। তবে ‘রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না’ এমন যুক্তি দেখিয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ বিএনপিকে অপারগতার কথা জানায়।

এর আগে, গত ফেব্রুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অনুমতি সাপেক্ষে কাউন্সিল করা যাবে বলে বিএনপিকে চিঠি দিয়ে জানায় সরকারের গণপূর্ত বিভাগ।

কিন্তু কাউন্সিলের তিনটি ভেন্যুর একটি হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অনুমতি পাওয়ায় বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের আবেদন প্রত্যাহার করে নিয়েছিল। পরে আবার আবেদন করে সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চায় দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি পেলো বিএনপি

আপডেট টাইম : ১২:১৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬