ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতিবছর যাত্রী সেবার মানের উপর ভিত্তি করে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স। সম্প্রতি তারা ২০২১ সালে সেরা বিমানবন্দরগুলোর তালিকা করেছে।

এতে ভারতের বিমানবন্দর রয়েছে অন্তত চারটি। রয়েছে ভুটানেরও। তবে সেরা একশতে জায়গা হয়নি বাংলাদেশের কোনো বিমানবন্দরের। শুধু কি তাই ? এশিয়া ও দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরের তালিকাতেও নেই বাংলাদেশের।

চলতি বছর বিশ্বের পাঁচ শতাধিক বিমানবন্দরকে মূল্যায়ন করেছে স্কাইট্র্যাক্সের বিশেষজ্ঞরা। চেক-ইন, ইমিগ্রেশন, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, টার্মিনালের পরিবেশ স্বাচ্ছন্দ্য, বার-রেস্তোরাঁ, কেনাকাটাসহ বিমানবন্দরের নানা সুযাগ-সুবিধা বিবেচনা করে এ তালিকা করা হয়। এবারের জরিপে করোনাভাইরাস সম্পর্কিত একটি বিভাগও অন্তর্ভুক্ত করা হয়।

বিশ্বসেরা ১০ বিমানবন্দর হচ্ছে যথাক্রমে দোহার হামাদ বিমানবন্দর, টোকিওর হানেদা বিমানবন্দর, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর, সিউলের ইনচেন বিমানবন্দর, টোকিওর নারিতা বিমানবন্দর, মিউনিখ বিমানবন্দর, জুরিখ বিমানবন্দর, লন্ডনের হিথ্রো বিমানবন্দর, কানসাই বিমানবন্দর ও হংকং বিমানবন্দর। এছাড়া, সবচেয়ে বেশি উন্নতি করা বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর।

স্কাইট্র্যাক্সের ২০২১ সালের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। টানা আট বছর সেরার হবার পর সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে এবার অবস্থান হারাতে হলো। তালিকার বিশ্বসেরা ১০ বিমানবন্দরের সাতটিই এশিয়ায় অবস্থিত, এর মধ্যে আবার তিনটিই জাপানের। গত বছর সেরা দশে ইউরোপের দুটি বিমানবন্দর থাকলেও এবার তারা জায়গা করে নিয়েছে তিনটি।

বিশ্বসেরাদের তালিকায় ভারতের দিল্লি বিমানবন্দর রয়েছে ৪৫ নম্বরে। এছাড়া দেশটির হায়দ্রাবাদ, মুম্বাই ও ব্যাঙ্গালুরু বিমানবন্দর রয়েছে যথাক্রমে ৬৪, ৬৫ ও ৭১ নম্বরে।

২০২১ সালে এশিয়ার সেরা ১০ বিমানবন্দর নির্বাচিত হয়েছে টোকিওর হানেদা, সিঙ্গাপুরের চাঙ্গি, সিউলের ইনচেন, টোকিওর নারিতা, কানসাই, হংকং, সেন্ট্রেয়ার নাগোয়া, গুয়াংঝু, সাংহাইয়ের হংকিয়াও এবং ফুকুওকা বিমানবন্দর।

মধ্য/দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, ব্যাঙ্গালুরু, চেন্নাই, কলম্বো, কলকাতা, পারো, করাচি ও গোয়া বিমানবন্দর। অর্থাৎ এ তালিকায় ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, ভুটান ও পাকিস্তানের বিমানবন্দর থাকলেও নেই বাংলাদেশের।

জানা যায়, ১৯৯৯ সাল থেকে যাত্রীদের পছন্দের ভিত্তিতে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর তালিকা প্রকাশ করে আসছে স্কাইট্র্যাক্স। করোনাভাইরাস মহামারির কারণে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে সংকট সত্ত্বেও গত আগস্টে ২২তম তালিকা প্রকাশ করেছে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই বাংলাদেশ

আপডেট টাইম : ০৯:৫১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১