ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

যে তিন কারণে শেখ হাসিনাকে আবার ভোট দেবে জনগণ : নাসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
  • ৩৫৫ বার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের নির্বাচনে তিন কারণে শেখ হাসিনাকে আবার ভোট দিয়ে বিজয়ী করবে জনগণ। কারণ তিনটি হচ্ছে পদ্মা সেতু নির্মাণ, বিদ্যুৎ সমস্যার সমাধান ও জনগণকে সঠিকভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া।

আজ বৃহষ্পতিবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক প্রমুখ।

মোহাম্মদ নাসিম বলেন, দেশে শিশুদের

মাতৃদুগ্ধ পানের হার কমে যাওয়ার ঘটনা দুঃখজনক। পুষ্টি পরিস্থিতির উন্নতির জন্য অচিরেই জাতীয় পুষ্টি পরিষদকে সক্রিয় করা হবে।

তিনি বলেন, দেশীয় শাকসবজি ও ফল খেয়ে আমরা আমাদের অপুষ্টি দূর করতে পারি। কিন্তু তার পরিবর্তে আমরা শিশুদের ফাস্ট ফুড খাওয়াচ্ছি। এটা দেশের পুষ্টি পরিস্থিতিকে নাজুক করছে।

সন্তানদের ফাস্টফুড খাবার থেকে বিরত রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নিজ নিজ সামার্থ্য অনুযায়ী সন্তানদের গড়ে তুলুন। সন্তানদেরকে সময় দিন। ফাস্টফুড খাবার থেকে বিরত রাখুন।

প্রিয় সন্তান যেন কোনোভাবেই মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে আহ্বান জানিয়েছেন তিনি।

দুপুরে মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের শিশু সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিধপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, পরিচালক হাসপাতাল ও ক্লিনিক অধ্যাপক ডা. সামিউল ইসলাম সাদি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

যে তিন কারণে শেখ হাসিনাকে আবার ভোট দেবে জনগণ : নাসিম

আপডেট টাইম : ১২:০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬