ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

যে কারণে বলিউডকে ‘না’ বললেন বিদ্যা সিনহা মিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডে অভিনয়ের প্রত্যাশা কার না থাকে। কলকাতার ছবির শিল্পীরাও বলিউডে সুযোগ পেতে নানা ফন্দিফিকিরে ব্যস্ত থাকেন।  কেউ সার্থক হন, কেউ হন না।

অথচ এমন সুযোগ ইচ্ছে করেই হাতছাড়া করলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

জানা গেছে, বলিউডের খ্যাতিমান পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ নামে একটি  সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মিম।

বিশাল ভরদ্বাজ সেই পরিচালক, যার হাত ধরে ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো ব্যবসাসফল হিন্দি সিনেমা নির্মাণ হয়েছে। আর সেই পরিচালকের লোভনীয় প্রস্তাবই প্রত্যাখ্যান করলেন বিদ্যা সিনহা মিম!

অনেকেই বিস্মিত হবেন, মিমকে বোকা মনে করবেন।

তবে যে কারণে ওই ছবিতে অভিনয়ে রাজি হননি মিম, তা জানলে সবাই তার প্রশংসা করবেন নিশ্চিত।

জানা গেছে, হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে যারপরনাই খুশি হয়েছিলেন মিম। ই-মেইলে পাওয়া সেই প্রস্তাব প্রথমে বিশ্বাসই করতে পারেননি।

কিন্তু পরে স্ক্রিপ্ট দেখে জানতে পারেন, এই ছবির গল্পে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

নিজ দেশকে এভাবে উপস্থাপন করার ছবিতে কাজ করতে কি করে রাজি হবেন তিনি!

এ বিষয়ে রোববার দুপুরে গণমাধ্যমকে ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘ওই সিনেমার গল্পটি পড়ার পর দেখি, এটা রাজনৈতিক ঘরানার গল্প। গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সব কিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমার পরিচিত কয়েকজনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করলে তারাও বলেন, প্রস্তাব ফিরিয়ে দিতে। এর পর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দিই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে কারণে বলিউডকে ‘না’ বললেন বিদ্যা সিনহা মিম

আপডেট টাইম : ১১:১৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১