ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

একটি চিঠিই পরীমনির সকল শক্তির উৎস!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির বাসায় র‌্যাবের অভিযান থেকে শুরু করে, তার বিরুদ্ধে মাদক মামলা, রিমান্ড, কারাদণ্ড ও কারামুক্ত হওয়া পর্যন্ত সবই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ ২৭ দিন পর গত ১ সেপ্টেম্বর সকালে জামিনে কারামুক্ত হয়ে বাসায় ফিরেন তিনি। এক মাসের বেশি সময় পর ফেসবুকে ফিরে রোববার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন পরীমনি। একটি চিঠির ছবি পোস্ট করেন তিনি। ক‌্যাপশনে জানান, এই চিঠি তার সকল শক্তির উৎস।

চিঠিটি পরীমনির নানা শামসুল হকের লেখা। পরীমনির পোস্ট করা সেই চিঠিতে দেখা যায়, সেখানে তাকে উদ্দেশ্য করে নানা শামসুল হক লিখেছেন- ‘নানু, আমি ভালো আছি, কোনো চিন্তা করবা না। শিগগিরই তোমার সাথে দেখা হবে।’ চিঠির নিচে সাক্ষরও করে দিয়েছিলেন নানা।

পরীমনি জেলে থাকাকালীন তাকে এই চিঠি পাঠিয়েছিলেন তার নানা শামসুল হক। আদালতে পরীমনিকে দেখতে গিয়েছিলেন তার নানা। প্রথমদিন পরীমনির দেখা না পেলেও পরে কথা বলার সুযোগ পান পরীমনির সঙ্গে।

বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হয়ে মুক্ত হয়েছেন পরিমনি। কারাফটকে নায়িকা কে বহন করা গাড়িটি আসার সঙ্গে সঙ্গে ঘিরে ধরে উৎসুক জনতা। পরে গাড়ির সানরুফ খুলে দাঁড়িয়ে পড়েন পরীমনি। উৎসুক জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা গেছে তাকে। এ সময় হাত মেলানো এবং সেলফিও তুলেছেন পরীমনি। তার চোখে ছিল উচ্ছ্বাস, মুখে সেই চিরচেনা হাসি। পরীমনির ডান হাতে মেহেদি দিয়ে লেখা ছিল, ‘ডোন্ট লাভ মি বিচ’। শয়তানদের দূরে থাকার কথা বলছেন পরীমনি! কারাগার থেকে বেরিয়ে এমন বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন ঢালিউডের এ নায়িকা।

জেল থেকে বেরিয়ে পরীমনি জানিয়েছিলেন, ‘কোনো অনুভূতি নেই। অনুভূতি হারিয়ে ফেলেছি। আমার যে রেগুলার লাইফ, সে লাইফ তো ছিল না। পুরোপুরি অন্য একটা জীবন। যে জীবনের কথা অন্য একদিন বলব। এই ২৭ দিনের জার্নি আমাকে অনেক কিছু শিখিয়েছে।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে মাদকসহ পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এরপর ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

একটি চিঠিই পরীমনির সকল শক্তির উৎস!

আপডেট টাইম : ১১:১৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১