ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৪০ বছর ঘুমান না এই নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে ইনসোমনিয়া বা অনিদ্রা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারাদিন কর্মব্যস্ততার পরও রাতে ঘুম আসে না অনেকের। জেগে থাকেন গভীর রাত পর্যন্ত।

অনিদ্রার কবল থেকে মুক্তি পেতে চিকিৎসকের শরণাপন্ন হন। তবে কেউ টানা কয়েক বছর একদম ঘুমালে সেটা অবাক করার মতো ঘটনা বৈকি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হেনান প্রদেশের বাসিন্দা লি ঝানাইং টানা ৪০ বছর এক সেকেন্ডের জন্যও ঘুমাতে পারেননি। ৫ বছর বয়সে শেষবারের মতো ঘুমিয়ে ছিলেন ৪৫ বছর বয়সী এই নারী।

লি ঝানাইংয়ের স্বামী লিউ সুকুইন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিয়ের পর থেকে তিনি তার স্ত্রীকে ঘুমাতে দেখেননি।   সময় কাটানোর জন্য তার স্ত্রী রাতের বেলা ঘরের কাজ করেন বলে জানিয়েছেন লিউ সুকুইন। এমনকি স্ত্রী যেন ঘুমাতে পারেন এ জন্য ঘুমের ওষুধও কিনে দিয়েছেন লিউ সুকুইন। কিন্তু সেসব কোনো কাজেই আসেনি।

তবে এই সমস্যার পরও প্রতিবেশীদের কাছে  দারুণ জনপ্রিয় লি ঝানাইং।  প্রতিবেশীদের অনেকেই রাতে লি ঝানাইংয়ের সঙ্গে তাস খেলতে আসেন। তবে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেও জেগে থাকেন লি ঝানাইং।

নিজের এই অদ্ভুত রোগ নিয়ে গত কয়েকবছরে অনেকবার চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন লি ঝানাইং।  তবে চিকিৎসকরা তার মধ্যে অস্বাভাবিক কিছুই খুঁজে পাননি। তবে সম্প্রতি বেইজিংয়ের একটি মেডিকেল সেন্টারের চিকিৎসকরা তার এই চার দশক ব্যাপী না ঘুমানোর রহস্যের সমাধান করেছেন।

ওই মেডিকেল সেন্টারের চিকিৎসকদের একটা দল বিশেষ সেন্সরের সাহায্যে ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন।  ৪৮ ঘণ্টা লি ঝানাইংয়ের ব্রেনওয়েড পর্যবেক্ষণ করে দেখতে পান তিনিও আসলে ঘুমান। কিন্তু তার ঘুম সাধারণ মানুষের মতো নয়।  সাধারণ মানুষ যেমন বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঘুমায়, লি বিছানায় না শুয়ে কিংবা চোখ বন্ধ না করেও ঘুমাতে পারেন। এমনকি স্বামীর সঙ্গে কথা বলার সময়ও লি ঝানাইং হালকা ঘুম সেরে নেন বলে তার ব্রেনওয়েড বিশ্লেষণ করে দেখেছেন চিকিৎসকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৪০ বছর ঘুমান না এই নারী

আপডেট টাইম : ০৯:৩৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১