ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফাঁস হলো রানি এলিজাবেথের শেষকৃত্যের পরিকল্পনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বয়স হয়েছে ব্রিটেনের দ্বিতীয় এলিজাবেথের রানি এলিজাবেথের। ৯৫ বছর বয়সী রানির মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ব্রিটিশ সরকার। এমনকি তার মৃত্যুর পর শেষকৃত্যের সব পরিকল্পনাও নিয়ে রেখেছে দেশটি।

ব্রিটেনের রানির মৃত্যুর পরে তার শেষকৃত্য সংক্রান্ত সম্পূর্ণ গোপন পরিকল্পনার নাম দেওয়া হয়েছে অপারেশন লন্ডন ব্রিজ।  সেই গোপন পরিকল্পনাই ফাঁস হয়েছে বলে দাবি করছে মার্কিন সংবাদ সংস্থা পলিটিকো। যদিও বাকিংহাম প্যালেস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। মুখ খোলেনি ব্রিটিশ সরকারেরও।

পলিটিকো জানিয়েছে, অপারেশন লন্ডন ব্রিজ অনুযায়ী রানির মৃত্যুর ১০ দিন পর তাকে সমাহিত করা হবে। রানিকে সমাহিত করার আগেই তার ছেলে প্রিন্স চার্লস ব্রিটেনের চারটি দেশে সফর করবেন।রানির মরদেহ ব্রিটেনের সংসদে তিন দিন রাখা হবে । সেন্ট পলস ক্যাথিড্রালে আয়োজন করা হবে রানির জন্য শোকসভার। এছাড়া রানির মৃত্যুর দিন ‘জাতীয় শোক’ ঘোষণা করা হবে।

রানির মৃত্যুর পরে তার মরদেহ দেখতে হাজার হাজার মানুষের সমাগম হতে পারে ধারণা করে পুলিশ মোতায়েনের বিষয়টি ভাবা হয়েছে পরিকল্পনায়। এছাড়া খাদ্য সংকট ও যানজট তীব্র আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। মূলত রানির মৃত্যুর পরের পরিস্থিতি সামাল দিতেই করা হয়েছে ওই পরিকল্পনা।

অবশ্য এর আগেও অপারেশন লন্ডন ব্রিজ আলোচলায় এসেছিল। ২০১৭ সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দাবি করা হয়েছিল,  এলিজাবেথের মৃত্যুর পরে সিংহাসনে চার্লসকে অভিষিক্ত করার কথা কীভাবে ঘোষণা করা হবে তা  আগে থেকেই ঠিক হয়ে আছে। তবে সে সময়ও ব্রিটিশ রাজপরিবার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফাঁস হলো রানি এলিজাবেথের শেষকৃত্যের পরিকল্পনা

আপডেট টাইম : ০৯:৩১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১