ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে প্রথমে দুই ম্যাচেই হারাল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ গতমাসে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে । এবার তাদের প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডকেও একই অবস্থা আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ টাইগাররা। কিউইরা পাঁচ ম্যাচের সিরিজ খেলতে এসে প্রথমে দুই ম্যাচেই হারের স্বাদ নিয়েছে প্রথমেই ।

প্রথম ম্যাচে মাত্র ৬০ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হারের পর আজ দ্বিতীয় ম্যাচেও টাইগারদের কাছে হেরেছে। আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ৬ উইকেটে ১৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে কিউইরা আটকে যায় ১৩৭ রানে।

৪ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ দল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ- ২০ ওভারে ১৪১/৬

ব্যাটিং- নাঈম(৩৯), লিটন(৩৩), মুশফিক(০), সাকিব(১২), আফিফ(৩), মাহমুদউল্লাহ(৩৭)*, সোহান(১৩)।

নিউজিল্যান্ড- ২০ ওভারে ১৩৭/৫

ব্যাটিং- টম ব্লানডেল(৬), রাচিন রবীন্দ্র (১০), উইল ইয়ং(২২), কলিন ডি গ্র্যান্ডহোম (৮), হেনরি নিকোলস(৬), ল্যাথাম(৬৭)*, ম্যাককনকি(১৫)*।

ফিফটি হাকালেন ল্যাথাম: কিউইদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম। দলের বাকি ব্যাটসম্যানরা যখন উইকেট বুঝতেই হিমশিম খাচ্ছে তখন ল্যাথাম খেলে যাচ্ছেন নিশ্চিন্তে। দলের বিপদে খেললেন অর্ধশতকের ইনিংস। ৩৯ বলে ৫১ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে নিচ্ছেন জয়ের দিকে। কিউইদের জিততে ১২ বলে লাগে ২৮ রান।

ঘুরে ফিরে মুশফিকের হাতেই ক্যাচ: গত ম্যাচেও দুটি ক্যাচ নিয়েছিলেন মুশফিকুর রহিম। আজও নিয়েছেন দুটি ক্যাচ। কলিন ডি গ্র্যান্ডহোম আর হ্যানরি নিকলস ক্যাচ দিয়েছেন মুশফিকের হাতে।

স্বস্তি ফেরালেন নাসুম: দলীয় ৮৫ রানের মাথায় কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে স্বস্তি ফেরালেন নাসুম আহমেদ। এই ম্যাচে এটাই তার প্রথম উইকেট। কিউইদের দলীয় সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেটে ৮৮ রান। টম ল্যাথাম চোখ রাঙাচ্ছেন ৩৯ (৩৩) রানে।

সাকিবের দ্বিতীয় শিকার ইয়ং: টম ল্যাথামের সঙ্গে জুটিটা দারুণ ভাবে জমিয়ে তুলছিলেন উইল ইয়ং। দুজনে মিলে স্কোর বোর্ডে জমা করেন ৪৭ বলে ৪৩ রান। তবে রক্ষা হয়নি সাকিবের বলে। তৃতীয় ওভার করতে এসে উইল ইয়ংকে তুলে নেন শেষ বলে। শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দেন ২২ (২৮) রান করে সাইফউদ্দিনের হাতে। কিউইদের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেটে ৭১ রান।

পাওয়ার-প্লে

নিউজিল্যান্ড: ২৮/২ (৬ ওভার)

টম ল্যাথাম- ২ (৫)

উইল ইয়ং- ৯ (১৪)

বাংলাদেশ: ১৪১/৬ (২০ ওভার)

মেহেদীর শিকার ব্লান্ডেল: কিউইদের প্রথম ওভারের পত্ন তৃতীয় ওভারে। সাকিবের বলে ওপেনার রবীন্দ্রর বিদায়ের পর পরের ওভারে শেখ মেহেদী হাসানের ওভারের প্রথম বলেই আরেক ওপেনার টম ব্লান্ডেল (৬) স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরেয়েদিলেন সাজঘরে। কিউইদের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেটে ১৯ রান।

ওপেনিং জুটি ভাংলেন সাকিব: কিউইদের প্রথম উইকেটের পতন হয় সাকিবের বলে। ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার রাচীন রবীন্দ্র ১০ (৯)। ওভারের দ্বিতীয় বলে লং অনে ছক্কা মারেন এই ওপেনার। কিউকিদের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ১৮ রান।

বাংলাদেশ ইনিংস: প্রথম ম্যাচে নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় মাত্র ৬০ রানে। যৌথ ভাবে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ডের দিনে বাংলাদেশ তাদের হারিয়েছিল ৭ উইকেটে। আজ অবশ্য টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৪১ রান তুলেছে টাইগাররা। আগের ম্যাচের সঙ্গে তুলনা করলে বলা যায় কিউইদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে টাইগাররা।

শুরুতে লিটন দাস ও নাঈম হাসান মিলে ৯.৩ ওভার খেলে যোগ করে ৫৯ রান। লিটন ৩৩(২৯) রান করে সাজঘরে ফেরেন রাচীন রবীন্দ্রর বলে ক্যাচ দিয়ে। পরের বলে মুশফিকুর রহিম ফেরেন শূন্য রানে স্ট্যাম্পিং হয়ে।

এক ওভার বাদে সাকিব আল হাসানও ফেরেন হতাশ করে। ৭ বলে ১২ রান করে ম্যাককনিকের বলে ক্যাচ দেন সার্সের হাতে। নাঈম শেখ ওয়ানডে মেজাজে খেলেছেন, ৩৯ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন রবীন্দ্রর বলে ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে।

আফিফ হতাশ করেছেন ৩ বলে ৩ রানে সাজঘরে ফিরে। এরপর অবশ্য মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৩২ বলে ৩৭ আর নুরুল হাসানের ৮ বলে ১১ রানে ভর করে ৬ উইকেটে ১৪১ রান তুলেছে বাংলাদেশ।

আফিফের বিদায়: নিয়মিত উইকেট হারনোর মিছিলে যোগ হলেন আফিফ হোসেন। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করা আফিফ এদিন মাত্র ৩ বলে ৩ রান করে ফিরেছেন আজাজ প্যাটেলের বলে ক্যাচ দিয়ে। বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ৫ উইকেটে ১১০ রান।

হতাশ করলেন নাঈম শেখ: ৩৯ বলে ৩৯ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন নাঈম শেখ। ম্যাচটা টি-টোয়েন্টি হলেও নাঈম শেখ খেলেছেন ওয়ানডে মেজাজে। ১০০ স্ট্রাইক রেটে খেলেছেন এই ওপেনার। শেষ পর্যন্ত রবীন্দ্রর বলে ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে।

বাংলাদেশ: ১০২/৩ (১৫ ওভার)

নাঈম হাসান- ৩৮ (৩৬)

মাহমুদউল্লাহ- ১৮ (১৭)

সাকিবের বিদায়: এক ওভারে পরপর লিটন-মুশফিকের বিদায়ে চাপে পড়েছে বাংলাদেশ। এমন অবস্থায় সাকিব ব্যাট করতে এসে তিনিও ফিরলেন হতাশ করে। ৭ বলে ১২ রান করে ম্যাককনিকের বলে লং-অনে ক্যাচ দিয়েছেন বেন সার্সের হাতে। বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেটে ৭২ রান।

লিটন-মুশফিকের বিদায়: দলকে দারুণ সূচনা এনে দিয়ে লিটন দাস বিদায় নেন দলীয় ৫৯ রানের মাথায় ৩৩ (২৯) রান নিয়ে। রাচীন রবীন্দ্রর করা নবম ওভারের তৃতীয় বলে তার হাতেই ক্যাচ দেন এই টাইগার ওপেনার। পরের বলে মুশফিকুর রহিমও ফিরেছেন শূন্য হাতে। স্ট্যাম্পিং হয়েছেন মুশফিক।

পাওয়ার-প্লে

বাংলাদেশ: ৩৬/০ (৬ ওভার)

লিটন দাস- ২০ (১৮)

নাঈম শেখ- ১৬ (১৮)

টস: মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেমেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৬০ রানে অল আউট করে ৭ উইকেটে জয় পায় টাইগাররা।

আজ শুক্রবার এগিয়ে যাবার লড়াইয়ে নেমেছে স্বাগতিকরা। এই ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। টস জিতে সফরকারী অধিনায়ক টম ল্যাথামকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অপরিবর্তিত একাদশ নিয়েই ব্যাটিংয়ে বাংলাদেশ। অপরদিকে দুটি পরিবর্তন এসেছে নিউজিল্যান্ড শিবিরে। ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফির বদলে বেন সিয়ার্স ও হামিশ ব্যানেট যোগ হয়েছেন একাদশে।

বাংলাদেশ দল

লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল

রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, ডগ ব্রাসওয়েল, এজাজ প্যাটেল, বেন সিয়ার্স ও হামিশ ব্যানেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে প্রথমে দুই ম্যাচেই হারাল বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১