ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ শুক্রবার জুমার পরে আফগানিস্তানে তালেবান সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কয়েক সপ্তাহের বেশি সময় আগে আফগানিস্তানের কাবুল রাজধানী দখলে নেয় তালেবানরা। কিন্তু এখনও তারা সরকার গঠন করেনি । এমতাবস্থায় আজ শুক্রবার থেকে সরকার গঠন করতে পারে । আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে অনেকটা সহনশীল সরকার গঠন করতে চাইছেন তালেবান। খবরটি আল জাজিরার।

তালেবানের দুটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, জুমার নামাজের পরই নতুন প্রশাসন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন । প্রায় দুই দশকের যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে গত সোমবার আফগানিস্তান ছেড়ে যায় মার্কিন বাহিনী। এরপরই মূলত সরকার গঠনে তোড়জোড় শুরু করে তালেবান।

পশ্চিমা বিভিন্ন দেশ ইতোমধ্যেই জানিয়েছে, তারা বিভিন্ন ইস্যুতে তালেবানের সঙ্গে কাজ করবে। তবে আফগানিস্তানের নতুন প্রশাসনকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে। যদিও চীন ইতোমধ্যেই জানিয়েছে, তারা আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

এদিকে তালেবানের একজন মুখপাত্র শুক্রবার দিনের শুরুর দিকে জানিয়েছেন, কাবুলে নিজেদের দূতাবাস খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ‘জোরদার’ এবং মানবিক সহায়তা বৃদ্ধিরও ঘোষণা দিয়েছে দেশটি।

তালেবান মুখপাত্র সুহেইল শাহীন বলেছেন, কাতারে দোহায় তাদের রাজনৈতিক অফিসের সিনিয়র একজন কর্মকর্তা আব্দুল সালাম হানাফি চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ জিয়াঘাওয়ের সঙ্গে ফোনালাপ করেছেন। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, তারা কাবুলে তাদের দূতাবাস খোলা রাখবে।

অতীতের তুলনায় সম্পর্ক আরও জোরদারের ব্যাপারেও জানান তিনি। এই অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নে আফগানিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানান জিয়াঘাও। পরে চীন এক বিবৃতিতে আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টি ‘নিশ্চিত’ করে জানিয়েছে, তারা আফগানদের জন্য শুভ কামনা করছে এবং দেশটি গঠনে ভূমিকা রাখতে চায় বেইজিং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ শুক্রবার জুমার পরে আফগানিস্তানে তালেবান সরকার

আপডেট টাইম : ১০:৫১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১