ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ তালেবান নতুন সরকারের ঘোষণা দিতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে তালেবান। আজ শুক্রবার জুমার নামাজের পর এই সরকার গঠনের ঘোষণা দেওয়া হতে পারে বলে তালেবানের একটি সূত্র জানিয়েছে। বিচার, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, তথ্য ও কাবুল বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে। এদিকে ক্রমেই স্বাভাবিক হতে শুরু করেছে কাবুলের জীবনযাত্রা।

তালেবানের একটি সূত্র সিএনএন-নিউজ১৮ কে জানিয়েছে, ইরানের মডেলে সরকার গঠনের প্রক্রিয়া চলছে যেখানে সর্বোচ্চ ধর্মীয় নেতা রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে মূল ভূমিকা পালন করেন, এমনকি প্রেসিডেন্টের চেয়েও তিনি বেশি ক্ষমতাবান। ১১ থেকে ৭২ সদস্যের একটি কাউন্সিলের সর্বোচ্চ নেতা হতে পারেন হাইবাতুল্লাহ আখুন্দজাদা। তিনি প্রকাশ্যে তেমন একটা আসেন না। কান্দাহার থেকে তিনি কাজ করছেন। ব্লুমবার্গও জানিয়েছে, কাউন্সিলের প্রধান হতে পারেন হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

অন্যদিকে মোল্লাহ ঘানি বারাদারসহ তিন ডেপুটিকে আখুন্দজাদা সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় নিয়োগ করতে পারেন। ব্লুমবার্গকে তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য বিলাল কারিমি জানিয়েছেন, তালেবানের সাবেক সরকারের নেতা এবং বর্তমানের প্রভাবশালী নেতারা সরকার গঠনের বিষয়ে আলোচনা করেছেন এবং ঐকমত্যে পৌঁছেছেন। এর আগে তালেবান আলজাজিরাকে জানিয়েছিল, তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে যাচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে সেই বিষয়ে তালেবান কিছু জানায়নি।

তালেবানের আগের শাসনামলে আফগানিস্তানে ছবি তোলা নিষিদ্ধ ছিল। তবে স্মার্টফোনের এই দুনিয়ায় তারাও আর পিছিয়ে থাকতে রাজি নয়। কাবুল দখলের পর ছবি, ভিডিও তুলতে বেশ আগ্রহী দেখা যাচ্ছে তালেবান যোদ্ধাদের। আগের বার ক্ষমতায় থাকাকালে নারীদের পুরো শরীর ঢাকা বোরকা পরা বাধ্যতামূলক করেছিল তালেবান। এই বিষয়ে এবার পরিষ্কার কোনো ঘোষণা এখনো আসেনি। তাই বোরকা পরা নারী ছাড়াও বোরকা ছাড়া নারীদেরও কাবুলে রাস্তায় দেখা যায়। কাবুলের রাস্তায় তালেবান যোদ্ধাদের আড্ডা দিতেও দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ তালেবান নতুন সরকারের ঘোষণা দিতে পারে

আপডেট টাইম : ০৯:০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১