ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

১৬১ ইউপিতে নির্বাচনের তারিখ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় প্রথম ধাপের স্থগিত রাখা ১৬১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ সেপ্টেম্বর এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে স্থগিত ৯টি পৌরসভার ভোটও একই তারিখে হবে।

বৃহস্পতিবার বিকালে কমিশন সভা শেষে এই তথ্য জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

সচিব জানান, স্থগিত ১৭৬টি ইউপির মধ্যে ১৬১টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভায় আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউপি ও পৌরসভায় প্রার্থীরা প্রচার-প্রচারণার সুযোগ পাবেন ১০ দিন।

এ ছাড়া চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারণে পাঁচটি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়, এগুলোতে অন্য কোনো ধাপের নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে বলেও জানান হুমায়ুন কবীর।

উল্লেখ্য, গত ১০ জুন সভা শেষে প্রথম ধাপের ১৬৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ষষ্ঠ ধাপের ৯টি পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। সেদিন কমিশনের ৮২তম সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে ভোটের আয়োজন নিয়ে কমিশনারদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। তবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

১৬১ ইউপিতে নির্বাচনের তারিখ ঘোষণা

আপডেট টাইম : ০৬:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১