ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাস খাদে পড়ে পেরুতে ৩২ যাত্রী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও ২০ জনের বেশি যাত্রী।

স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী লিমার পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা, রয়টার্স ও এএফপি।

মঙ্গলবার দেশটির রাজধানী লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত সংকীর্ণ ক্যারেতেরা সেন্ট্রাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পাহাড়ি এ সড়কটি লিমার সঙ্গে আন্দিজ পার্বত্য অঞ্চলকে যুক্ত করেছে। দুর্ঘটনায় নিহত ৩২ জনের মধ্যে দুজন শিশু রয়েছে।

পেরুর পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৬৩ যাত্রী ছিলেন। নিহত ৩২ জনের মধ্যে ৬ বছর বয়সি একটি ছেলেশিশু এবং ৩ বছর বয়সি একটি মেয়েশিশুও রয়েছে।

নিহতদের মৃতদেহ এবং জীবিতদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

দুর্ঘটনার পর প্রাণে বেঁচে যাওয়া এক যাত্রী জানিয়েছেন, বাসটি একটি পাথরে ধাক্কা লেগে প্রায় ৬৫০ ফুট গভীর খাদের নিচে পড়ে যায়। বাসটি দ্রুতগতিতে চলছিল বলেও অভিযোগ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বাস খাদে পড়ে পেরুতে ৩২ যাত্রী নিহত

আপডেট টাইম : ০২:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১