ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তালেবান নিয়ে যা বললেন শহীদ আফ্রিদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ তালেবানের ক্ষমতা দখলকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। শুধু তাই নয়, নারীদের কাজ করতে বাধা না দেওয়ায় তালেবানের প্রশংসা করেছেন তিনি।

পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়েতের পোস্ট করা একটি ভিডিও ক্লিপে তালেবান নিয়ে আফ্রিদিকে প্রশংসা করতে শোনা গেছে।

তালেবান শাসন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, তালেবান ইতিবাচক মানসিকতার পরিচয় দিচ্ছে। এর আগে তারা এ রকম ছিল না। নারীদের কাজ করতেও বাধা দিচ্ছে না তালেবান।

সাবেক এই ক্রিকেটার মনে করেন, ক্রিকেট নিয়ে উৎসাহী তালেবান। তিনি বলেন, ‘আমার মনে হয়, তারা ক্রিকেটকেও খুব পছন্দ করে।

আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির কারণেই আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ। আফ্রিদির দাবি, তালেবান পাকিস্তানের বিরুদ্ধে সিরিজকেও সমর্থন করছে।

আরেক সাবেক ক্রিকেটার, বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তো বেশ কয়েকবারই তালেবানের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তালেবান নিয়ে যা বললেন শহীদ আফ্রিদি

আপডেট টাইম : ০৪:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১