ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

২০ বছর পর আফগানিস্তানে ফিরলো লাদেনের ঘনিষ্ঠ সহযোগী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্যরা বিদায় নিতে না নিতেই ২০ বছর পর দেশটিতে ফিরেছেন ওসামা বিন লাদেনের এক ঘনিষ্ঠ সহযোগী। তার নাম আমিন উল-হক। তিনি একজন আল-কায়েদার অস্ত্র সরবরাহকারী। সোমবার (৩০ আগস্ট) মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর পরই তিনি তার জন্মস্থান নানগারহার প্রদেশে ফিরেন।

আমিন উল-হক এক সময় ওসামা বিন লাদেনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। এমনকি মার্কিন সেনারা যখন তোরাবোড়া পাহাড় ঘিরে ফেলেছিল তখন লাদেনসহ যে দুজন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল তাদের একজন ছিলেন আমিন উল-হক। অবশ্য মার্কিন সেনারা ২০১১ সালে লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে হত্যা করেছিল।

সোমবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আমিন উল-হকের আগমন উপলক্ষে প্রচুর জনসমাগম হয়। মানুষজন তার গাড়ীর আশ-পাশে ভিড় করে ছিল। এ সময় গাড়ীর ভেতর থেকে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়ছিলেন তিনি। একটা সময় গাড়ীর কাচ নামান এবং বেশ কিছু মানুষ তার হাতে চুমু খেতে ছুটে যায়। তার সঙ্গে সেলফি তোলে। আর তার গাড়ীর সঙ্গেই ছিল অস্ত্র-সস্ত্রে সজ্জিত গাড়ীর বহর। তাদের মধ্যে কেউ কেউ তালেবানের পতাকা বহন করছিল।

অবশ্য এ বিষয়ে পেন্টাগন এখন আর মাথা ঘামাচ্ছে না। এ বিষয়ে তারা মন্তব্য করতেও রাজি নয়।

যদিও ২০০১ সালে যুক্তরাষ্ট্র আমিন উল-হককে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল।

অবশ্য ধারনা করা হচ্ছিল, তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসায় দেশটি বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ও সংগঠনের অভয়ারণ্য হয়ে উঠবে। আল কায়েদার অস্ত্র সরবরাহকারী ও লাদেনের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী আমিন উল-হকের আগমন কি তেমন কিছুরই সংকেত দিচ্ছে?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

২০ বছর পর আফগানিস্তানে ফিরলো লাদেনের ঘনিষ্ঠ সহযোগী

আপডেট টাইম : ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১