ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

যুব সমাজকে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে – জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে যুব সমাজকে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে।

আজ মেহেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণ কোর্স ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ দেশ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিসীম। তারা যদি সুস্থভাবে জীবন-যাপন না করে তবে, তাদের কর্মক্ষমতা সঠিকভাবে কাজে লাগানো সম্ভব নয়। তাই, এদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে, যুব সমাজকে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে।

ফরহাদ হোসেন আরো বলেন, বিদেশে কর্মরত এদেশের শ্রমিকরা কঠোর পরিশ্রম করেন, কিন্তু সেই তুলনায় তাদের আয় অনেক কম। কারণ, এদেশ থেকে অনেক সময় অদক্ষ শ্রমিক প্রেরণ করা হয়। তাই বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের উপার্জন সক্ষমতা বৃদ্ধি করতে, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে তারা অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম জাহিদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

যুব সমাজকে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে – জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১