ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতি ধরে রেখেছে – পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনার জন্য গোটা পৃথিবী অর্থনৈতিকভাবে আজ ভেঙে পড়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতি ধরে রেখেছে। প্রধানমন্ত্রীর দৃঢ় দিক নির্দেশনা ও বিভিন্ন কর্মসূচির কারণে আজ বাংলাদেশ পৃথিবীর বুকে একটা সম্মানজনক অবস্থানে দাঁড়িয়ে আছে।

আজ বরিশাল নগরীর বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞার সময় সরকারি তথ্য ও সেবা ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত দেড়বছর ধরে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রণোদনা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি সবসময় খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করেন। প্রধানমন্ত্রীকে এসব কারণেই আজ বিশ্বের দরবারে ‘মানবতার মা’ বলা হয়।

  প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরো বলেন, করোনার শুরুতে  প্রধানমন্ত্রী কেবিনেট মিটিংয়ে পরিষ্কার বলেছিলেন  ভ্যাকসিন আমাদের দেশে প্রথম আসতে হবে। আপনারা জানেন প্রথম দিকেই কিন্তু বাংলাদেশে ভ্যাকসিন এসেছিলো, এবং দেওয়াও শুরু হয়েছিলো। ভারতে হঠাৎ করে করোনা বেড়ে যাওয়ার জন্য তাদের যে ভ্যাকসিন দেয়ার কথা ছিলো তা সময়মতো দিতে পারেনি। কিন্তু তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই অন্যান্য দেশ থেকে ভ্যাকসিন আনার ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি একে এম এহসান উল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রাজ্জাক, জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো এবং বরিশাল মহানগর ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতি ধরে রেখেছে – পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১