ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আফিম চাষ বন্ধ করতে যাচ্ছে তালেবান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানের মাটিতে আফিম চাষ বন্ধের উদ্যোগ নিচ্ছে তালেবান। সম্প্রতি রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো দেশ নিয়ন্ত্রণে নেওয়ার পর আন্তর্জাতিক সমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে তখন এই উদ্যোগ নিলো সংগঠনটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে তালেবান নেতারা আফিম চাষীদেরকে এই চাষ বন্ধের নির্দেশ দিয়েছেন। যেসব এলাকায় অনেক বেশি আফিম চাষ হয় সেসব এলাকার চাষীরা এই তথ্য জানিয়েছেন। তালেবানের এই উদ্যোগের কারণে আফগানিস্তানজুড়ে কাঁচা আফিমের দাম বেড়ে গেছে।

সাম্প্রতিক দিনগুলোতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে গ্রামাঞ্চলের লোকসমাবেশে তালেবান প্রতিনিধিরা বলা শুরু করেছেন যে, এখন থেকে আফিম চাষ নিষিদ্ধ হবে। আফগানিস্তানের যেসব এলাকায় আফিম চাষ বেশি হয় তার মধ্যে কান্দাহার অন্যতম।

গত ১৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, দেশের নতুন শাসকরা মাদক ব্যবসার অনুমতি দেবেন না। তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যক করা হবে তা নির্দিষ্ট করে বলেননি। এরপর তালেবান প্রতিনিধিরা আফিম চাষের বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করেছেন।

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, কান্দাহার, উরুজগান ও হেলমান্দ প্রদেশের চাষিরা জানিয়েছেন, ইতিমধ্যে কাঁচা আফিমের দাম তিনগুণ হয়ে গেছে। তালেবান যোদ্ধারা পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার আগে প্রতি কেজি কাঁচা আফিম বিক্রি হতো ৭০ ডলারে। বর্তমানে দাম বেড়ে তা ২০০ ডলারে বিক্রি হচ্ছে। মাজার-ই শরীফ শহরে দাম বেড়েছে দ্বিগুণ। কাঁচা আফিমকে প্রক্রিয়াজাত করে হেরোইন তৈরি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আফিম চাষ বন্ধ করতে যাচ্ছে তালেবান

আপডেট টাইম : ০৯:৩৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১