ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আফগানিস্তানে অভিযান চালাতে হলে আমাদের অনুমতি লাগবে: তালেবান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানের মাটিতে যে কোনো ধরনের অভিযান চালানোর আগে তালেবানের সঙ্গে আলাপ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

আমেরিকা আফগানিস্তানের কান্দাহারে উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশের (আইএস-কে) অবস্থানে ড্রোন হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।  খবর রয়টার্সের।

মুজাহিদ সংস্থা বলেন, আমেরিকার উচিত ছিল আইএস-খোরাসানের অবস্থানে ড্রোন হামলা চালানোর আগে তালেবানকে সতর্ক করা।

আমেরিকার এ হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করে তিনি বলেন, এ হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের দুই নারী ও এক শিশু বলে তিনি উল্লেখ করেন।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবান শিগগিরই কাবুল বিমানবন্দরের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে এবং অচিরেই সরকার ও মন্ত্রিসভা ঘোষণা করবে।

পেন্টাগন শনিবার ঘোষণা করেছে— আফগানিস্তানে দায়েশ-খোরাসানের অবস্থানে হামলা চালিয়ে কাবুল বিমানবন্দরে বোমা হামলা চালানোর অন্যতম পরিকল্পনাকারীসহ দুজনকে হত্যা করা হয়েছে।

ওই হামলার আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের কাবুল বিমানবন্দরের গেটগুলো দ্রুত অতিক্রমের আহ্বান জানায়।

গত বৃহস্পতিবার ওই বিমানবন্দরের একটি গেটে ভয়াবহ বোমা হামলা চালায় উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশ। হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭০ ব্যক্তি নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আফগানিস্তানে অভিযান চালাতে হলে আমাদের অনুমতি লাগবে: তালেবান

আপডেট টাইম : ১১:৪০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১