ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অপশক্তিকে প্রতিরোধ করা যাবে সংস্কৃতি চর্চার মাধ্যমে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬
  • ২৮২ বার

সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিরোধ করা যাবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি বলেন,’স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই আমরা আলোকিত মানুষ হবো। স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার অন্যতম উপায় সুস্থ সংস্কৃতির চর্চা।’

‘শান্তির জন্য সঙ্গীত’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে সঙ্গীতবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসাদুজ্জামান নূর।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের সঙ্গীতাচার্য অমিয় রঞ্জন বন্দোপাধ্যায়।

সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ মনেপ্রাণে অসাম্প্রদায়িক। অভিজিৎ, দীপন, ব্লগার রাজীবকে হত্যা করা হলো। কিন্তু আমাদের লেখকেরা থেমে যাননি। বরং তারা আরও শাণিত হয়েছেন। বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। কোনো অপশক্তি যেন বিস্তার লাভ করতে না পারে, তার জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে।’

বর্তমান শিক্ষাব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ‘এখন অভিভাবকরা সন্তানদেরকে প্রকৃত শিক্ষা প্রদান করার চেয়ে শুধু রেজাল্টের পেছনে ছুটছে। এই মনোভাব থেকে তাদের বের হয়ে আসতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ও রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার সুলতান আব্দুল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত বিভাগের সভাপতি অধ্যাপক অসিত রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে অতিথিরা মঙ্গল প্রদীপ জ্বালায়। সেখানে তাদের সঙ্গীত বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে তিনটি সেমিনার ও সম্মেলন অনুষ্ঠিত হবে। সেমিনার ও সম্মেলনে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ থেকে সঙ্গীতজ্ঞ, শিল্পী, গবেষক, শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অপশক্তিকে প্রতিরোধ করা যাবে সংস্কৃতি চর্চার মাধ্যমে

আপডেট টাইম : ০৮:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬