ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মার্কিন নাগরিকদের দ্রুত কাবুল বিমানবন্দরের গেট ছাড়ার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে কাবুল বিমানবন্দরের গেট থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিমানবন্দরের গেটে আত্মঘাতী হামলার পর এ আহ্বান জানানো হয়। Kabul bombings: 13 US army personnel killed in attacks at airport |  ISIL/ISIS News | Al Jazeera

পেন্টাগণ বলছে, আমেরিকান ও আফগান মিত্রদের বিমানে করে সরিয়ে আনার যে কার্যক্রম চলছে তাতে এখনও হামলার সম্ভাবনা রয়েছে। হামলার সম্ভাবনা মাথায় রেখে কাবুলস্থ মার্কিন দূতাবাসের এক সতর্কবার্তায় বলা হয়েছে, যেসব মার্কিন নাগরিক অ্যাবে গেট, ইস্ট গেট, নর্থ গেট কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে রয়েছেন, তাদের অবিলম্বে ওই সব এলাকা ত্যাগ করতে হবে।

এর আগে, শুক্রবার হামিদ কারজাই বিমানবন্দরের গেটের বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭৫ প্রাণ হারিয়েছেন। হামলায় আরও ১৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কাবুলের একজন ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা। মৃতদের মধ্যে বেশিরভাগই আফগানিস্তানের বেসামরিক নাগরিক। এছাড়া মার্কিন নিরাপত্তারক্ষী বাহিনীর ১৩ সদস্য, দুজন ব্রিটিশ নাগরিক এবং আরেকজন ব্রিটিশ নাগরিকের শিশু মারা গেছে।কাবুল বিমানবন্দরে নিহত বেড়ে ১৭৫ 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দেশত্যাগের জন্য বিমানবন্দরের বাইরে অবস্থান করছিলেন আফগানরা। আফগানদের কাবুল থেকে সরিয়ে নেওয়ার কাজ করছিলো ডেনমার্কসহ কয়েকটি দেশ। এর মধ্যেই বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে একটি আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় সেখানে প্রায় পাঁচশ মানুষ ছিলেন। প্রথম বিস্ফোরণের পর দূর থেকে গুলি চালায় আরেক হামলাকারী। এর কিছুক্ষণ পরই পাশের ব্যারন হোটেলের বাইরে আরেকটি বিস্ফোরণ ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মার্কিন নাগরিকদের দ্রুত কাবুল বিমানবন্দরের গেট ছাড়ার নির্দেশ

আপডেট টাইম : ১২:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১