ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শ্যালিকা অন্তঃসত্ত্বা, দুলাভাই গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ছাতকে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বশির মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বশির মিয়া উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বশির মিয়া উপজেলার নোয়ারাই ইউনিয়নের শারপিন নগর গ্রামের এক তরুণীকে বিয়ে করে। বিয়ের পর থেকে বশির মিয়া তার শ্যালিকাকে কৌশলে বাড়িতে নিয়ে ‘প্রলোভন দেখিয়ে’ ধর্ষণ করেন। এক পর্যায়ে শ্যালিকার অন্তঃসত্বা হয়ে পড়লে বিষয়টি সামনে আসে। এ ঘটনার পর ভুক্তভোগীর ভাই থানায় লিখিত মামলা দায়ের করলে বশির মিয়াকে পুলিশ আটক করে।

ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর বড় ভাই বাদী হয়ে বশির মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামি আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শ্যালিকা অন্তঃসত্ত্বা, দুলাভাই গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১