ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাবুলে বোমা হামলা আমরা ক্ষমা করব না, ভুলব না: জো বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হামলাকারীদের খুঁজে বের করার শপথ করে বলেছেন,’আমরা ক্ষমা করবো না, আমরা ভুলে যাব না। আমরা তোমাদের খুঁজে বের করব এবং এর জন্য তোমাদের মূল্য দিতে হবে।’ শুক্রবার (২৭ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বাইডেন প্রতিশ্রুতি দিয়ে বলেছেন আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের দ্বারা হতাশ হবো না। তাদেরকে আমাদের মিশন বন্ধ করতে দেব না। আমরা লোকজন সরিয়ে নেওয়া কাজ অব্যাহত রাখব।’

 এদিকে এই আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। নিজস্ব বার্তা সংস্থা আমাক-এর এক প্রতিবেদনে হামলার দায় স্বীকার করে তারা। আমাক নিউজ এজেন্সির ওই প্রতিবেদনে বলা হয়েছে, হামিদ কারজাই বিমানবন্দরের কাছে মার্কিন ‘ব্যারন ক্যাম্প’ এলাকায় আত্মঘাতী বোমা নিয়ে পৌঁছাতে সক্ষম হয়। মার্কিন সেনাবাহিনীর অনুবাদকদের এবং সহযোগীদের একটি বিশাল সমাবেশে পৌঁছে বিস্ফোরক বেল্টটি বিস্ফোরিত করে সে। এ সময় তালেবান যোদ্ধাসহ প্রায় ৬০ জন নিহত ও শতাধিক আহত হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাবুলে বোমা হামলা আমরা ক্ষমা করব না, ভুলব না: জো বাইডেন

আপডেট টাইম : ১০:২৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১