ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. আতিউরের পদত্যাগ বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
  • ৩৪২ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা জানান। এই সময় প্রধানমন্ত্রীর ডেপু্িট প্রেসসচিব মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ ব্যাংকের একটি অনাকাঙ্খিত কারণে উদ্ভূত পরিস্থিতি প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে পদত্যাগ পেশ করেন।

সাইবার অপরাধের ধারায় ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভের অর্থ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে প্রধানমন্ত্রী জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র গ্রহণ করে বলেন, ‘ড. আতিউর রহমানের এ পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ। যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

দেশের অর্থনৈতিক উন্নয়নে ড. আতিউরের অনেক অবদান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষ করে তার সময়ে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং সেবাখাত আরও গতিশীল হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড. আতিউরের পদত্যাগ বিরল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬