ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গভর্নর নয়, সরকারকেই পদত্যাগ করতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
  • ৩৭২ বার

ব্যাংকের নিজার্ভ থেকে অর্থ চুরির দায়ে শুধু গভর্নরকেই পদত্যাগ করলে চলবে না, এজন্য সরকারকেই পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ । আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয় কাউন্সিল বাস্তবায়ন উপ-কমিটির সভায় তিনি এ কথা বলেন।

হান্নান শাহ বলেন, এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব একা দায়ী হবেন কেন? তার ওপরে মন্ত্রী মহোদয় আছেন, তার ওপর সরকার আছে। এটা যদি বিচ্ছিন্ন ঘটনা হতো, তাহলে আমরা তাকে দোষী করতে পারতাম। এর আগে আমরা বেসিক ব্যাংকে দেখেছি- ৪ হাজার কোটি, ৬ হাজার কোটি টাকার লুটপাট দেখেছি।

সুতরাং দেশের সম্পদ অন্যরা লুটে নিয়ে যাচ্ছে বা সরকারের পৃষ্ঠপোষকতায় লুটে নিয়ে যাচ্ছে, এজন্য অনতিবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিৎ। এই অর্থ লোপাট ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত। কেবলমাত্র গভর্নর সাহেবকে ফাঁসিতে ঝুলিয়ে কোনো লাভ হবে না। হান্নান শাহ বলেন, কাউন্সিল সফলে ১শ সিসিটিভি, তিন ডজন আর্চওয়ে একশ ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রায় এক হাজার শৃঙ্খলাকর্মী সার্বক্ষণিক পুরো এলাকা মনিটর করবে।

তিনি বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আটশ আসন আছে। তাই মহানগর নাট্যমঞ্চে জায়গা পাওয়ার চেষ্টা চলছে। এ সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসানসহ শৃঙ্খলা ও সেবা উপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গভর্নর নয়, সরকারকেই পদত্যাগ করতে হবে

আপডেট টাইম : ১১:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬