ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ইউএনও’র বাসায় হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও পুলিশের উপর হামলার বিষয়টিকে ‘স্থানীয় ও বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ রোববার (২২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘বরিশালের ঘটনা একটি স্থানীয় ও বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এনিয়ে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বক্তব্য চটজলদি হয়েছে।’

এর আগে গত বুধবার রাতে উপজেলা পরিষদ চত্বরে শোক দিবসের ব্যানার খোলাকে কেন্দ্র করে ইউএনওর বাসভবনে হামলা হয়। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর আনসার সদস্যদের গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষ হয় পুলিশের সঙ্গেও।

এতে মেয়র ও প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ ৩০ জন আহত হন, যদিও আওয়ামী লীগের দাবি, আহতের সংখ্যা ৭০।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও ইউএনও মুনিবুর রহমানের করা দুই মামলায় প্রধান আসামি করা হয়েছে মেয়রকে। মামলার মোট আসামি ৬০২ জন, তাদের মধ্যে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আজ বরিশাল সদরের ইউএনও মু‌নিবুর রহমানের বিরুদ্ধে দুই মামলার আবেদন করা হয়েছে। জানা গেছে, ওই দুই মামলার আবেদনকারী হলেন, প্যানেল মেয়র ও বাবুল নামে এক ব্যক্তি। আসামির তালিকায় আরও রয়েছেন কোতোয়ালি থানার ওসি ও ইউএনওর বাসায় দায়িত্বে থাকা সেখানকার আনসার সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ইউএনও’র বাসায় হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০২:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১