ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভে সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ট্রেলিয়ার মেলবোর্নে লকডাউনবিরোধী বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শনিবার (২১ আগস্ট) শত শত মাস্ক ছাড়া মানুষ শহরটির রাস্তায় নেমে আসেন। এসব জানিয়েছে দ্য গার্ডিয়ান। বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য ৭০০ এরও বেশি ভিক্টোরিয়ান পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা গেছে বিক্ষোভকারীরা চিৎকার করছেন এবং পুলিশের দিকে নানা বস্তু নিক্ষেপ করছেন। এসময় পুলিশ পেপার স্প্রেও ব্যবহার করে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ প্রদেশ জুড়ে লকডাউন ঘোষণার পরই এই বিক্ষোভ হলো। এ রাজ্যে ৭৭ জন নতুন করোনা রোগী পাওয়ার পর এ লকডাউন ঘোষণা করা হয়।

বিক্ষোভকারীদের স্বার্থপর হিসেবে উল্লেখ করে শনিবার সকালে ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ জানায়, বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ৬টি আইন লঙ্ঘন করায় নোটিশ জারি করা হয়েছে। কারণ ভিক্টোরিয়া রাজ্যে যেকোনো ধরনের জনসমাগম আগে থেকেই নিষিদ্ধ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভে সংঘর্ষ

আপডেট টাইম : ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১