ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসমাইল সাবরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন তিনি। এর আগে মুহিউদ্দীন সরকারের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শনিবার ইস্তানা নিগারায় দেশটির রাজা এ শপথবাক্য পাঠ করান।

৬১ বছরের ইসমাইল সাবরি মালয়েশিয়ার ঐতিহ্যবাহী পোশাকে সহধর্মিনী মুহাইনি জায়নিল আবিদিনকে সঙ্গে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেন। শপথগ্রহণ শেষে ইসমাইল সাবরি তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন, যা পরবর্তীতে প্রধান বিচারপতি সত্যায়িত করেন। এসময় রাজার সঙ্গে ঐতিহ্যবাহী পোশাকে দেশটির রাণীও উপস্থিত ছিলেন। ছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

এদিকে নতুন প্রধানমন্ত্রীর শপথগ্রহণের দিনে বিরোধীদের বিক্ষোভের আশঙ্কায় কড়া নিরাপত্তা নেয়া হয়েছে রাজধানী কুয়ালালামপুরে। বিশেষ করে মারদেকা স্কয়ার, মসজিদ জামেক ও সোগো এরিয়াতে যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বসানো হয়েছে রোডব্লকও।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু করেন দেশটির রাজা। সেখানে সব সংসদ সদস্যদের লিখিত মতামত নিয়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে শুক্রবার (২০ আগস্ট) ইসমাইল সাবরিকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন রাজা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসমাইল সাবরি

আপডেট টাইম : ০২:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১